NNTV
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে এক নারী সহকর্মীর সঙ্গে তাঁর কথিত সম্পর্ক এবং বিষয়টি গোপন রাখতে অর্থ লেনদেনের অভিযোগ সামনে এসেছে। এ ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন ফিফার এই শীর্ষ কর্মকর্তা।



ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইনফান্তিনোর সাবেক এক প্রেমিকাকে উয়েফা থেকে বিদায় দেওয়ার সময় ছয় অঙ্কের অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। একই সঙ্গে স্থানীয় একটি বিজনেস স্কুলে তাঁর এমবিএ কোর্সের খরচও বহন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইনফান্তিনো উয়েফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক নারী সহকর্মীর সঙ্গে তাঁর রোমান্টিক সম্পর্ক তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। পরে ওই সম্পর্কের বিষয়টি গোপন রাখতেই অর্থ দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উয়েফা এক বিবৃতিতে সংশ্লিষ্ট নারীকে বিদায়ী ভাতা দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, তাঁকে বিদায়ী অর্থ দেওয়া হয়েছিল এবং তাঁর এমবিএ কোর্সের সম্পূর্ণ খরচও বহন করা হয়। তবে উয়েফার দাবি, তৎকালীন নিয়ম মেনেই এসব অর্থ দেওয়া হয়েছিল। পরে এ ধরনের বিষয়ে তাদের নীতিমালা আরও কঠোর করা হয়েছে।

তবে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইনফান্তিনোর পিআর টিম। ফিফার এক মুখপাত্র দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর। উয়েফা বা ফিফার কোনো কর্মী কখনো ইনফান্তিনোর আচরণ নিয়ে অভিযোগ করেননি বলেও দাবি করেন তিনি।

এর আগে বিশ্বকাপ ফুটবলকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন পরিকল্পনা নিয়ে বিতর্কে পড়েছিলেন ইনফান্তিনো। বুধবার মরক্কোয় এক জরুরি বৈঠকে ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমর্থন নিয়ে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তিনি পদত্যাগ এড়ান।

এদিকে ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা ফিফার বিভিন্ন আয়োজন বয়কটের হুমকি দিয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকান কনফেডারেশন, আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং বিশ্বকাপ আয়োজন ও রানার্সআপ দেশ আর্জেন্টিনা ইনফান্তিনোর পাশে রয়েছে।

এর মধ্যেই গোপন সম্পর্ক ও অর্থ দেওয়ার অভিযোগ সামনে আসায় ফিফা সভাপতিকে ঘিরে বিতর্ক আরও বাড়ল। ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এর রাজনৈতিক প্রভাব শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর ফুটবল বিশ্বের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নি

1

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

2

আর্জেন্টাইনদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

3

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

4

ফ্যামিলি কার্ড আগে পাবেন এই তিন শ্রেণির নাগরিক

5

আজ একুশে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী

6

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

7

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানদারকে কুপিয়ে হত্যা

8

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

9

বান্দরবানে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু

10

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

11

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

12

পেরুতে জোড়া ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু

13

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

14

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

15

মাদারীপুরে বৈদ্যুতিক টাওয়ার থেকে যুবকের লাফিয়ে আত্মহত্যার চে

16

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্কুলছাত্রের জা

17

মার্কিন রণতরী ঢুকেছে মধ্যপ্রাচ্যে ক্ষুব্ধ ইরান ও হিজবুল্লাহ-

18

নরসিংদীর পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞা

19

জার্মানি-নেদারল্যান্ডসসহ বিশ্বকাপ থেকে বিদায় নিল ২০ দল

20