NNTV
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

বিশ্বকাপের মঞ্চে একের পর এক কঠিন চ্যালেঞ্জ উতরে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে সেলেসাওরা।সর্বশেষ শেষ ৩২-এর লড়াইয়ে জাপানকে বিদায় করে দিয়ে এবার তারা পা রেখেছে শেষ ষোলোতে। আগামী ৫ জুলাই শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্লিং হালান্ডের নরওয়ে। তবে এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের সামনে অপেক্ষা করছে আরও বড় এবং কঠিন চ্যালেঞ্জ।

নরওয়েকে হারাতে পারলে শেষ আটে ব্রাজিলকে লড়তে হবে ইংল্যান্ড অথবা স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে। এই দুটি দলই ডিআর কঙ্গো এবং ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো হোঁচট না খাওয়া ইংল্যান্ড রয়েছে দুর্দান্ত ফর্মে। বিশেষ করে দলের মূল তারকা হ্যারি কেইন ৪ ম্যাচে ৫ গোল করে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াচ্ছেন। 

অন্যদিকে আরেক সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকোও কম যাচ্ছে না, ঘরের মাঠে খেলতে থাকা দলটি চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোলই হজম করেনি। ফলে শেষ আটে যে দলই আসুক না কেন, সেমিফাইনালের টিকিট কাটতে হলে ব্রাজিলকে তাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। আর যদি ব্রাজিল সেই বাধা পেরিয়ে সেমিফাইনালে পা রাখতে পারে, তবে সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডের মতো শক্তিশালী কোনো দল।

অবশ্য ভবিষ্যতের এই কঠিন সমীকরণে চোখ রাখার আগে ব্রাজিলকে স্তব্ধ করে দিতে পারে নরওয়ের অতীত ইতিহাস। বিশ্বকাপের নতুন ইতিহাস লিখতে উন্মুখ হয়ে থাকা নরওয়েকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে কখনোই হারাতে পারেনি ব্রাজিল। ফুটবলপ্রেমীদের মনে থাকার কথা ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের সেই বিখ্যাত ম্যাচের স্মৃতি, যেখানে রোনালদো-রিভালদোদের শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল নরওয়ে। এর বাইরে ১৯৮৮ এবং ১৯৯৭ সালের প্রীতি ম্যাচের একটিতে নরওয়ে জিতেছিল এবং অন্যটি ড্র হয়েছিল। এমনকি ২০০৬ সালের সর্বশেষ প্রীতি ম্যাচটিও অমীমাংসিতভাবে শেষ হয় ১-১ গোলে। সব মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে চারবারের দেখায় দুটিতে জয় আর দুটিতে ড্র নিয়ে মানসিকভাবে এগিয়ে থাকছে নরওয়েই। এখন দেখার বিষয়, আগামী ৫ জুলাই অতীত ইতিহাস পেছনে ফেলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে পারে, নাকি হলান্ডের নরওয়ে আরও একবার সেলেসাওদের স্বপ্নভঙ্গ করে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

1

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

2

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

3

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

4

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

5

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

6

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

7

নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

8

আজ শাকিব খান এর জম্মদিন

9

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

10

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

11

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

12

নববর্ষকে স্বাগত জানিয়ে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা

13

বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজতে মাইকিং!

14

শিশু রামিসা হত্যাকাণ্ডে বিচার দাবি করেছেন লিটন দাস

15

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্

16

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মতবিনিময় সভা: নতুন কেন্দ

17

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

18

নারায়ণগঞ্জে খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

19

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

20