NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। 

এর আগে, সোমবার লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা। 

এ ঘটনায় ওই দিন রাতেই নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গৃহকর্মীকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।  

মামলার বাদী আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে।

নিহতদের স্বজনরা জানিয়েছিলেন, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে সপ্তম তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং স্কুল ড্রেস পরে ভবন থেকে বেরিয়ে যান।

নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

1

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

2

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাসনিম জারা

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

5

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

6

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

7

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

8

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

9

আর্শদীপ ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে

10

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

11

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

12

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

13

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

14

মাদারীপুরে বাম্পার ফলন হয়েছে আমন ধানের , শুরু ধান কাটার মহোৎ

15

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

16

ব্রাজিলে আটক বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট

17

যেসব এলাকায় আজ দেওয়া হবে ফ্যামিলি কার্ড

18

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

19

সাবিনার ঝলকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

20