NNTV
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর মৃত্যুর পর আঞ্চলিক উত্তেজনা যখন চরমে পৌঁছেছে, ঠিক সেই সময় নতুন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই মুহূর্তে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানো আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সহজ। চলমান সামরিক অভিযানের মধ্যেই দেওয়া এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

শনিবার সফরসঙ্গী সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা না বললেও সারা দিন বিভিন্ন মার্কিন টেলিভিশন নেটওয়ার্কে ফোনকলে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের বব কস্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক অভিযান অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে। এক দিন আগের তুলনায় এখন কূটনৈতিক সমঝোতা অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ তারা অর্থাৎ ইরান বর্তমানে প্রচণ্ড চাপের মুখে রয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চলতি সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সর্বশেষ ধাপ কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপরই যুক্তরাষ্ট্র, ইসরায়েল সামরিক পদক্ষেপের হুমকি দেয়, যা শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ হামলায় রূপ নেয়। ট্রাম্পের মতে, এই সামরিক চাপই ইরানকে আলোচনার টেবিলে শর্ত মানতে বাধ্য করবে।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন। তবে ইরানের সরকারি কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে উত্তরসূরির নাম ঘোষণা করেননি। খামেনির পর কে ইরানের নেতৃত্ব দেবেন এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি কারও নাম বলেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, তার পছন্দের যোগ্য কিছু প্রার্থী রয়েছেন, যাদের তিনি ইরানের ক্ষমতায় দেখতে চান।

একদিকে ট্রাম্প কূটনৈতিক সমাধানের কথা বলছেন, অন্যদিকে তেহরানসহ ইরানের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের শব্দ এখনো শোনা যাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, যতক্ষণ না ইরান তাদের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক কার্যক্রম নিয়ে ওয়াশিংটনের শর্ত মেনে নিচ্ছে, ততক্ষণ সামরিক চাপ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ দেশে ফুটবল কিংবদন্তি মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

1

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে

2

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

3

যশোরে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্য পুলিশের হাতে আটক

4

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

5

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

6

বাবা মিরাজ ফকির শায়িত হলেন ছেলে সোহেলের কবরের পাশে

7

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

10

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

13

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

14

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

15

যাকাত এর মাধ্যেমে হবে দারিদ্র বিমোচন : প্রধানমন্ত্রী

16

রাষ্ট্র শক্তিশালী  ভালো না,জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খস

17

কানাডায় প্রথমবারের মতো ফেডারেল এমপি নির্বাচিত হলেন ডলি বেগ

18

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

19

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

20