NNTV
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ মার্কেট দখলে প্রকাশ্যে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় হকার্স মার্কেট দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করা এমরান সাকিবসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দুজন হলেন- নূর মোহাম্মদ হৃদয় (২২) ও জুবায়ের (২০)। তাদের প্রত্যেকের বাড়ি ফতুল্লার বিভিন্ন এলাকায়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। বিস্তারিত জেলা পুলিশ সুপার জানাবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সাইনবোর্ড শান্তিধারা এলাকায় হকার্স মার্কেট দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় এমরান সাকিবকে প্রকাশ্যে গুলি করতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা তারেক রহমানের

1

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

2

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

3

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

4

নেত্রকোনায় কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

5

পেরুতে জোড়া ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু

6

জরিপ: ডেনমার্কের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু মনে

7

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

8

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

9

বিসিবি মেনে নিলো আইসিসির সিদ্ধান্ত

10

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

11

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

12

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

13

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

14

এখনো উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া সহস্রাধিক অস্ত্র

15

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

16

কানাডায় আয়োজিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

17

গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ই

18

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

19

১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি

20