NNTV
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। আজ শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে। 

শনিবার সকালে জেলে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ ক্রয় করেন।

জেলে কবির মন্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ মাছ তেমন নাই। হঠাৎ দুই একটা ইলিশ মাছ পদ্মায় ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুইটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি।

ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। শনিবার হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ মাছ ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুর বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে করে যাচ্ছেন। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি গ্রহণযোগ্য নয়: টুকু

1

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

2

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা ভাঙল বড় দুই দল

3

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে

4

মির্জা আব্বাস : ভোট চাও,গীবত গেয় না

5

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

6

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

7

৯০ মিনিট মাঠে টিকে থাকুন, আতঙ্ক নয়—মাথায় হাত নয়: নাসীরুদ্দীন

8

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

9

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

10

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

11

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

12

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

13

জাতীয় বিশ্ববিদ্যালয় জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়

14

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনূভুত

15

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

16

যেসব অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

17

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামে

18

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়

19

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদ

20