NNTV
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রবি হাসান ইফল

সম্প্রতি বিভিন্ন অনলাইন গণমাধ্যমে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে ইয়াবা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত ‘হিমছড়ি ফাঁড়ি পুলিশের ইয়াবা জব্দ: উদ্ধার করা ৬০ হাজার ইয়াবা মামলার নথিতে হয়ে গেল ২০ হাজার, ছেড়ে দেওয়া হয় মোটরসাইকেল মালিককে’ শিরোনামের সংবাদে নিজের নাম ও সংশ্লিষ্টতা নিয়ে আপত্তি জানিয়েছেন রবি হাসান ইফল। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে রবি হাসান ইফল বলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তাঁর বাবা রওশন আলী কৃষকদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর দাবি, প্রকাশিত সংবাদে যে মটর সাইকেলটির মালিক দাবি করা হয়েছে যা সম্পন্ন মিথ্যা ও  ইয়াবা সংশ্লিষ্টতার সঙ্গে জড়িয়ে উপস্থাপন করায় তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাঁর পরিবারের বিরুদ্ধে মাদকসংক্রান্ত কোনো মামলা নেই বলেও তিনি দাবি করেন।
রবি হাসান ইফলের অভিযোগ, যথাযথ তথ্য যাচাই এবং তাঁর বক্তব্য গ্রহণ না করে তাঁকে মাদকসংক্রান্ত ঘটনার সঙ্গে জড়িয়ে উপস্থাপন করা হলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। বালুখালী ও উখিয়ার স্থানীয় বাসিন্দারা তাঁদের পরিবারের সামাজিক পরিচয় সম্পর্কে অবগত রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবাদলিপিতে রবি হাসান ইফল আরও দাবি করেন, সংবাদে উল্লেখিত ঘটনার দিন তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। ঘটনার দিন তাঁর অবস্থান ও চিকিৎসার বিষয়টি হাসপাতালের নথিপত্রসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করে দেখার জন্য তিনি সাংবাদিক ও কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, মাদকসংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই এ ধরনের অভিযোগ প্রকাশের আগে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। অন্যথায় একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও পারিবারিক সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

রবি হাসান ইফল দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত পরিচিতির ঊর্ধ্বে উঠে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দেওয়া উচিত।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বিষয়ে উত্থাপিত অভিযোগগুলো পুনরায় যাচাই করা হোক। প্রয়োজনে চিকিৎসাসংক্রান্ত নথিপত্র, ঘটনার সময়কার তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরা হোক। কোনো তথ্যগত অসংগতি পাওয়া গেলে তা সংশোধন করে তাঁর বক্তব্য প্রকাশেরও অনুরোধ জানান তিনি।
রবি হাসান ইফল বলেন, তিনি চান, কোনো ব্যক্তি যেন অযাচাইকৃত অভিযোগের কারণে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না হন। সত্যতা যাচাইয়ের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় আবারও ফিরছে আরিয়ান ভৌমিক

1

তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমণিকে আসিফের প্রশ্ন

2

বাংলাদেশের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করলেন মালদ্বীপের পররাষ্

3

নতুন মন্ত্রিসভায় রয়েছেন তিন নারী সদস্য

4

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

5

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

6

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

7

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

8

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

9

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধ

10

৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী তারেক

11

আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি

12

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

13

অ্যাস্টন ভিলা নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করলো

14

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

15

'এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই?'

16

চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ফ্লাইট বাড়াল নভোএয়ার

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ

19

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

20