NNTV
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

২০১৯ সালের পর আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) থেকে দেশটিতে নতুন দামে পেট্রল বিক্রি শুরু হয়। নতুন ব্যবস্থায় তিন স্তরের দাম নির্ধারণ করেছে দেশটির সরকার। তবে এ পদক্ষেপে অসন্তুষ্টি প্রকাশ করেছেন নাগরিকরা। 

দীর্ঘদিন ধরে সস্তা জ্বালানি ভর্তুকি দিয়ে আসছিল ইরান। কিন্তু এখন সরকার সেই ভর্তুকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন করে পেট্রোল বিক্রি শুরু হয়েছে। এর আগে ২০১৯ সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

শুক্রবার (১২ ডিসেম্বর) সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, প্রতি মাসে প্রথম ৬০ লিটার পেট্রোল আগের মতো ভর্তুকি মূল্যে ১৫ হাজার রিয়াল দরে বিক্রি হবে। এরপর ১০০ লিটার পর্যন্ত পেট্রোলের দাম হবে ৩০ হাজার রিয়াল, আর তার বেশি কিনতে হলে প্রতি লিটার ৫০ হাজার রিয়াল দাম গুনতে হবে।

ইরানে সস্তা পেট্রোল অনেক প্রজন্ম ধরে এক ধরনের ‘জন্মগত অধিকার’ হিসেবে গণ্য হলেও এখন শাসকগোষ্ঠী কঠিন অর্থনৈতিক চাপের মুখে। অবমূল্যায়ন হওয়া মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সরকারের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দিয়ে সস্তা পেট্রোল সরবরাহ করা হচ্ছে। এই ঘোষণার পর কিছু স্থানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল, তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। 

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে রাশিয়ার পর ইরান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি ভর্তুকি প্রদান করেছে, যা প্রায় ৫২ বিলিয়ন ডলার। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই ভর্তুকি বাজেট ঘাটতি কমাতে বা মূল্যস্ফীতি থামাতে কিছুই করতে পারেনি। বর্তমানে ইরানে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৪০ শতাংশ।

বিশেষজ্ঞরা মনে করছেন, পেট্রোলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পেতে পারে। ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, এই পদক্ষেপটি জ্বালানি ব্যবহারের প্রবণতা পরিবর্তন করার একটি সূচনা মাত্র। বিশ্লেষকদের মতে, যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকটের কারণে ইরানিদের সামনে যেকোনো ভবিষ্যৎ সিদ্ধান্ত সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

1

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

2

হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

3

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

4

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

5

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

6

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

7

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

8

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

9

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন

10

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

11

পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

12

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

13

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

14

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

15

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

18

ইরানে ২ হাজার স্থানে হামলা চালিয়ে ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্

19

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

20