NNTV
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও অশালীন বক্তব্য প্রচার করছে। একই সঙ্গে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ এবং বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেকমত উল্লাহ কনক এর সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্রদল নেতা প্রিন্স মাহমুদ, যুবদল নেতা আতাউর রহমান, ও  মহিলা দলের নেত্রী আনজু খাতুন ও রনিফা বেগম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

1

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

2

গুরুতর অসুস্থ কারিনাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান

3

বাসচাপায় দুই ভাইসহ নিহত ৩

4

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

5

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

6

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

7

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

8

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

9

কাতারের দোহায় হবে মেসি-ইয়ামালের লড়াই

10

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

11

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

12

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

13

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

14

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

15

৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

16

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

17

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ

18

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

19

মিয়ানমারে সেনা-তত্ত্বাবধানে দ্বিতীয় দফার নির্বাচন শুরু

20