NNTV
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারামুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারামুক্তি পেয়েছেন। গতকাল বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি এই কারামুক্তি লাভ করেন। 

তার আইনজীবি অ্যাডভোকেট আওলাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। খবর পেয়ে আমি ও তার পরিবারের লোকজন আসি। সেই  সাথে রাত দশটায় তিনি মুক্তি পেয়েছেন। 

তিনি আরো জানান , আইভীর বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার জামিন বহাল রাখার ব্যাপারে হাইকোর্টের আপিল বিভাগ যে অর্ডার দিয়েছে সেগুলি নারায়ণগঞ্জ ম্যাজিষ্ট্রেট আদালতে আসে। যেদিন এটি নারায়ণগঞ্জ আদালতে আসে একই দিন ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন চেয়ে ম্যাজিষ্ট্রেট আদালতে আরেকটি আবেদন করি। ম্যাজিষ্ট্রেট আদালতের অনুমোদনের পর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে এর মধ্যে ঈদুল আজহার ছুটি শুরু হয়ে যায়। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আজ জামিনের কাগজ কাশিমপুর পৌছেছে।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে আবারও আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর আরও দুইটি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। আর এ সকল মামলা তিনি দীর্ঘদিন ধরেই কারাভোগ করছেন।

সম্প্রতি হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে মোট ১২ মামলায় আইভীর জামিন বহাল রয়েছে এবং তার কারামুক্তিতে এখন আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

1

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

2

এক মামলায় দীপু মনির জামিন, ছয় মামলায় হাইকোর্টের রুল জারি

3

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

4

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

5

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

8

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

9

ইরানে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই

10

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস

11

৫ শতাংশ বাড়লো সব স্থলবন্দরের সেবা মাশুলের হার

12

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

13

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

14

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

15

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

16

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম

17

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপ

18

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

19

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

20