NNTV
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের পূর্বে পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে

ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পরে বিষয়টি সাংবাদিকদের জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে-এটা নিয়েই আজ আলোচনা হয়েছে।

কত পরিবারকে দেওয়া হবে-সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা কিন্তু সার্বজনীন। এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এ জন্য একটি কমিটি করা হয়েছে। হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত-এভাবে এগোবে।

এই রমজানেই এটি শুরু হচ্ছে কিনা-সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি। কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই কথা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত: নিরাপত্তার স্বার্থে

1

রাজবাড়ীতে জমির বিরোধে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ, নিহত কৃষক

2

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

3

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

4

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

5

সংসদে হবে শেষ সমাধান

6

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

7

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

8

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

9

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

10

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচ

11

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

12

পাকিস্তান সাথে না থাকলে কী হতো বাংলাদেশের ?

13

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

14

আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

15

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

16

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

17

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বগুড়া সিটি করপোরেশন

18

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

19

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

20