NNTV
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানির পরই শুরু হবে রামিসা হত্যা মামলার শুনানির কার্যক্রম।

আজ বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল  বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এই নির্দেশের পর ২৫ জুন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে পূর্ণ সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনা করে দু’জনের বিরুদ্ধেই মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

রায়ের পর দুই আসামিকে পাঠানো হয় কনডেম সেলে। সেখান থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

1

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন করল জাতীয় বিশ্ববিদ্যা

2

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার

3

নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ,

4

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ইরানে ফেরার ঘোষণা দিলেন পাহলভ

7

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

8

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

9

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

10

শুল্কছাড়ে গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

13

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

14

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

15

সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা

16

শুরু হয়েছে হজের ভিসা দেওয়া

17

কনটেন্ট ক্রিয়েটর কারাগারে প্রিন্স মামুন

18

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত : মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনি

19

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

20