NNTV
প্রকাশ : May 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারামুক্ত হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

কারাগার থেকে মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা । আজ  সোমবার মুক্তি পান তিনি। আদালতের এক রায়ে বলা হয়েছিল, কারাদণ্ড এড়াতে তিনি অন্যায়ভাবে হাসপাতালে অবস্থান করেছিলেন। সেই রায়ের পর প্রায় আট মাস কারাভোগের পর আজ তিনি মুক্তি পেলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৬ বছর বয়সী এই বিলিয়নেয়ার প্রায় ২৫ বছর ধরে থাই রাজনীতিকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার প্রভাব কমে গেছে। কারাবন্দি হওয়ার পাশাপাশি, তার একসময়কার শক্তিশালী রাজনৈতিক দল ফেউ থাই পার্টি চলতি বছরের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছে।

থাকসিন সিনাওয়াত্রা ছোট করে কাটা চুল এবং সাদা সাধারণ শার্ট পরে স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ৪০ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা তাঁকে ঘিরে ধরেন। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পেতংতার্ন সিনাওয়াত্রাও। গত আগস্টে আদালতের আদেশে পেতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। এর এক সপ্তাহ পর থাকসিনকে কারাবন্দি করা হয়।

সোমবার ভোর থেকেই ব্যাংককের ক্লং প্রেম কেন্দ্রীয় কারাগারের বাইরে শত শত সমর্থক জড়ো হন। থাকসিন বের হয়ে আসার সময় তারা ‘উই লাভ থাকসিন’ স্লোগান দেন। প্রায় দুই-তৃতীয়াংশ সাজা ভোগ করার পর  প্যারোলে মুক্তি পেলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

1

২৫ মার্চ সেই কাল রাত, গনহত্যা দিবস আজ

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্

4

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

5

যেসব অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

6

তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

7

১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো

8

ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে মিথ্যা অভিযোগের অভিযোগ, এলাকায় উত

9

মাদারীপুরে থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

10

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ই

11

মেলান্দহে ল্যাব সহকারীর টিপু সুলতানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

12

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

13

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

14

একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই নারী

15

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

16

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

17

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে শাহরুখের ‘কিং

18

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

19

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

20