NNTV
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়  ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধন্দী এলাকার বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।

এ সময় ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়াকে(৩৩) গুরুতর আহত করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

এদিকে এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় হামলার সঙ্গে জড়িত ডাকাত দলের সদস্যরা। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইননি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং

2

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

3

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

4

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

5

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে সুনামগঞ্জের ১০ জন মার

6

হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে পুরস্কার বিতরণ

7

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে : জ্বাল

8

পটিয়ায় মারছা ঈগলসহ ত্রিমুখী সংঘর্ষে নিহত এক, আহত ১০

9

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

10

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

11

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

12

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

13

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

14

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

15

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

16

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

17

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

18

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

19

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নে

20