NNTV
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং

মোদির সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই সফরের মূল লক্ষ্য।

আজ সোমবার শুরু হওয়া এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতার নানা দিক উঠে আসবে। দুই দেশই ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে।

গতকাল রবিবার নয়াদিল্লিতে কোরীয় সম্প্রদায়ের সঙ্গে এক নৈশভোজে প্রেসিডেন্ট লি বলেন, দক্ষিণ কোরিয়া ও ভারতের মধ্যে বর্তমান অর্থনৈতিক সহযোগিতা প্রত্যাশার তুলনায় অনেক কম। তিনি জানান, আগামীতে এই সম্পর্ককে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত আট বছরের মধ্যে এটিই দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্টের প্রথম ভারত সফর, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থায়ন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় উপদেষ্টা উই সুং-ল্যাক। একই সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিকে আধুনিকায়নের বিষয়েও আলোচনা হতে পারে।

তথ্য অনুযায়ী, গত বছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ২৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর মধ্যে দক্ষিণ কোরিয়া ভারতে রপ্তানি করেছে ১৯ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা, আর আমদানি করেছে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্যে দক্ষিণ কোরিয়ার উদ্বৃত্ত রয়েছে ১২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটেও এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট লি বলেন, সাপ্লাই চেইনের অস্থিরতা এবং বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ দুই দেশকে আরও ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারে পরিণত করছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় দক্ষিণ কোরিয়া ন্যাফথা সরবরাহের জন্য ভারতের ওপর নির্ভরতা বাড়িয়েছে। গত বছর দক্ষিণ কোরিয়ার মোট আমদানিকৃত ন্যাফথার প্রায় ৮ শতাংশ এসেছে ভারত থেকে।

বিশেষজ্ঞদের মতে, জাহাজ নির্মাণ শিল্পও দুই দেশের সহযোগিতার একটি বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে। ভারত যেখানে কর্মসংস্থান বাড়াতে চায়, সেখানে দক্ষিণ কোরিয়া তাদের শিল্প সক্ষমতা কাজে লাগাতে আগ্রহী।

 জানা গেছে, ভারত সফর শেষে লি ভিয়েতনাম সফরে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

2

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

3

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

4

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

5

আড়ংয়ে চাকরি, যারা আবেদন করতে পারবেন

6

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

7

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

8

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

9

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

10

আজ নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

11

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

12

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

13

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

14

আজ ছাত্রদলের জরুরি সভা

15

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

গাইবান্ধায় সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুব

18

যেসব খাবার চুল দ্রুত বাড়তে সাহায্য করে

19

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

20