NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উদ্ধার

সুন্দরবনের খালে ভ্রমণে গিয়ে অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যার পর ওই তিনজনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। তিনি বলেন, কোস্টগার্ড ও থানা–পুলিশের যৌথ অভিযানে দাকোপের বানিয়াশান্তা ইউনিয়নে অবস্থিত ওই রিসোর্টসংলগ্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সুন্দরবন থেকে উদ্ধার হওয়া রিসোর্ট মালিক ও পর্যটকরা নিরাপদে ফিরেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কোস্ট গার্ড পরবর্তীতে সংবাদ সম্মেলন করবে।

জানা গেছে, ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক ২ জানুয়ারি সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত হন। তারা খুলনার দাকোপের ঢাংমারী এলাকার গোলকানন রিসোর্টে বেড়াতে এসেছিলেন। বিকেলে রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় ঘুরতে গেলে বনদস্যুদের মাসুম বাহিনী তাদের অপহরণ করে।

দস্যুরা দুই নারী পর্যটক ও নৌকার দুই আরোহীকে ছেড়ে দিয়ে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং দুই পর্যটক সোহেল ও জনিকে সঙ্গে নিয়ে যায়। 

পরে রিসোর্ট মালিকের পরিবারকে মোবাইলে ৪০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার দাবি করে। বিষয়টি জানার পর কোস্ট গার্ড ও নৌ পুলিশসহ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

1

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

2

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

3

টাঙ্গাইলের বাজারে লেবুর দাম আকাশচুম্বী

4

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

5

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

6

ফুলবাড়ীতে বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শি

7

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কৃতী শিক্ষার্থী সংবর্ধন

8

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

9

২৫ মার্চ সেই কাল রাত, গনহত্যা দিবস আজ

10

পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

11

যেসব অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

12

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

13

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

14

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

15

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

16

ইরানে ইন্টারনেট ব্লকিং অতিক্রম করল ১,০০০ ঘণ্টা

17

নতুন প্রজ্ঞাপন:সহকারী শিক্ষক-শিক্ষিকার বাড়তি বেতনসুবিধা

18

প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৪ জন

19

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

20