NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বলে কোন কিছু নেই। পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না। নির্বাচন শান্তিপূর্ণ হবে। 

বুধবার বিকাল ৪টার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোন প্রার্থী অশোভন আচরণ করলে, তা সমাজে প্রকাশ পেলে এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। বেশিকিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে কোন সহিংসতা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্ততি ভালো। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেট (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সভায় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

1

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

2

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

3

ইরানে স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি

4

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

5

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

6

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

7

ইরানের প্রেসিডেন্ট বিশেষ বৈঠকের পর যে হুঁশিয়ারি দিলেন

8

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

9

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

10

France and UK launch

11

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

12

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

13

হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড দাবি

14

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

15

খিলগাঁওয়ে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

16

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতার সম্ভাবনা:

17

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

18

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

19

বছরের শুরুর ৩ দিনের মধ্যে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে

20