NNTV
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঘটনার দিন হাদিকে বহনকারী অটোরিকশার চালক মো. কামাল উদ্দিন (৪৬)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আহমেদ তার জবানবন্দি রেকর্ড করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।


আবেদনে বলা হয়েছে, শহিদ শরিফ ওসমান হাদি মো. কামাল হোসেনের অটোরিকশায় করে মতিঝিলের খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। সাক্ষী স্বতঃস্ফূর্তভাবে তার বক্তব্য আদালতে প্রদান করতে ইচ্ছুক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাক্ষীর জবানবন্দি ১৬৪ ধারামতে লিপিবদ্ধ করা একান্ত প্রয়োজন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ওসমান হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে ১৪ ডিসেম্বর রাতে মামলাটি করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সালসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। হত্যাচেষ্টার পরিকল্পনা, অর্থের জোগানদাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে ১৪ ডিসেম্বর গ্রেফতার করে র‌্যাব। তবে ফয়সাল করিমের কোনও খোঁজ এখনও পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

1

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত : মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনি

2

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

3

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ আগামী ৩ মে

4

ঢাকা মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

5

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

6

২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্

7

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

8

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক

9

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক

10

সাবিনার ঝলকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

11

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

12

দীর্ঘ ২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণ

13

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

14

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

15

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

16

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

17

আজ পিএসএলের ১১তম আসর শুরু

18

ভারতের আঞ্চলিক রাজনীতির রূপ বদলে যাচ্ছে

19

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

20