NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়।

যাচাই বাছাই শেষে চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়ন জমা দেয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদেরের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা মো. আ. মান্নান।

এদিকে কক্সবাজার-২ আাসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তার ৭০ টি মামলার বিপরীতে কাগজপত্র জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান এ সিদ্ধান্ত দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হামিদুর রহমান আযাদ তার হলফনামায় নিজের বিরুদ্ধে ৭০টি মামলা থাকার তথ্য উল্লেখ করলেও মামলাগুলোর সমর্থনে প্রয়োজনীয় কপি জমা দেননি। নির্বাচনী আইন অনুযায়ী মামলার তথ্য যথাযথভাবে উপস্থাপন না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

এ আসনে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিশের ওবাইদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের এসএম রোকনুজ্জামান খান বৈধ ঘোষণা করলেও স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার প্রার্থীতা বাতিল করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

1

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

2

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

3

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

4

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

5

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

6

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

7

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

8

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

9

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

10

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

11

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

12

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

13

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

14

ভূমিকম্প অনুভূত ইরানে

15

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

16

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

17

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

রাষ্ট্র শক্তিশালী  ভালো না,জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খস

20