NNTV
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোলা হলো জলবায়ু শাখা

আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনকে (কপ) সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ‘ক্লাইমেট উইং’ বা জলবায়ু শাখা খোলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় এই উইং ইতিমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করেছে।


আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

গবেষণা প্রতিষ্ঠান ‘চেঞ্জ ইনিশিয়েটিভ’-এর আয়োজনে ‘বাংলাদেশের জ্বালানি খাতে ঋণ টেকসইকরণ’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যাতে সবাই একক ও সমন্বিতভাবে (ইউনিফাইড ভয়েস) কথা বলতে পারে, সে লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনা চালিয়ে যাচ্ছে।


দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এবং পরিবেশবান্ধব প্রবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করা হচ্ছে।

সংলাপে দেশের জ্বালানি খাতের অর্থনৈতিক ঝুঁকি হ্রাস, টেকসই অর্থায়ন এবং সবুজ জ্বালানিতে রূপান্তরের বিষয়ে অন্য বক্তারাও নিজেদের মতামত তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

1

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

2

অনিয়ন্ত্রত অর্থনীতি সচল করার পরীক্ষা

3

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে

4

লিবিয়ায় নিজ বাড়িতে নিহত সাইফ আল ইসলাম

5

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

6

২ বিভাগসহ দেশের ৮ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ

7

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক

8

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

9

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

10

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

11

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্য সম্পর্ক জোরদার

12

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

13

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

14

দুবাই বন্যার কবলে পড়েছে

15

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

16

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

17

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

18

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

19

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

20