NNTV
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সার্ভেয়ারকে হাতেনাতে আটক

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের ঢাকা জেলা কার্যালয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় মোহাম্মদ আসাদুল ইসলাম নামের ওই সার্ভেয়ারকে আটক করা হয়।

দুদক সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

কিন্তু আবেদন করার পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়নি। এ সময় লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

অভিযোগে বলা হয়, পরবর্তী সময়ে সার্ভেয়ার আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। এ ঘটনায় দুদকের কাছে অভিযোগ করেন মনিরুল ইসলাম। ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটকের অনুরোধ জানালে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ফাঁদ অভিযানের পরিকল্পনা করে কমিশন।

এরই ধারাবাহিকতায় দুদক, জেলা কার্যালয় ঢাকা-১-এর একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

1

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

2

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

3

সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা

4

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

5

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

6

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

9

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

10

গোপালগঞ্জবাসীর ভয়ে পথসভা করবে না জামায়াত: রাশেদ খাঁন

11

ঢাকার আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

12

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

13

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

14

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

15

গাজায় মরক্কোর সেনা মোতায়েন,ইসরায়েলের সাথে আঁতাতের অভিযোগ

16

ইসরায়েলি গোপন কারাগারে ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

17

সিডনিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা সভা

18

মুজিবনগরে সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

19

মাদারীপুরে বাম্পার ফলন হয়েছে আমন ধানের , শুরু ধান কাটার মহোৎ

20