NNTV
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যাচে সংঘর্ষের পর হাসপাতালে ফুটবলার দে মিগুয়েলের মৃত্যু

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েল মারা গেছেন। গতকাল সোমবার এফসি অ্যান্দোরার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর আজ মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩০ বছর।


ম্যাচের একপর্যায়ে অ্যান্দোরার গোলরক্ষক জেসুস ওয়োনো নিজের গোলপোস্ট ছেড়ে বলের দখল নিতে ছুটে আসেন। এ সময় মাঝমাঠের কাছে দে মিগুয়েলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পান টেনেরিফের এই ফরোয়ার্ড। ঘটনার পরপরই ওয়োনোকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচটিও স্থগিত করা হয়।

দুর্ঘটনার পর দে মিগুয়েলকে হাসপাতালে নেওয়া হয়। সোমবার রাতে টেনেরিফ জানায়, গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মঙ্গলবার ভোরে তার স্নায়বিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল ৮টায় (স্থানীয় সময়) তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবটি।

এক বিবৃতিতে টেনেরিফ জানায়, দে মিগুয়েলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ক্লাবটি।


এদিকে দে মিগুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এফসি অ্যান্দোরাও। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্প্যানিশ ফুটবল অঙ্গনের বিভিন্ন কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা'জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনা

1

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গোপন রাখতে শিশুকে হত্যা

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

4

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

5

কাল যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

6

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

7

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

8

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

9

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

10

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

11

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

12

ডিসিইউতে ভর্তি আবেদন শুরু আগামী ১০ জুন

13

কিংবদন্তি নাদালকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির পোস্টার প্রকাশ

14

ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আমেরিকার ১৮টি অঙ্গরাজ্যে বায়ুদূষণ স

15

টুঙ্গিপাড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ে করে কারাগারে বর

16

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

17

কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20