NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

মোস্তফা কামাল রাজ র্নিমিত পারিবারিক গল্পের নাটক ‘সম্পর্কের গল্প’ আসছে ছোট পর্দায় ।

অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটিকে নিয়ে পরিচালক মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘সম্পর্কের গল্প’।

গেল বছরের ঈদুল ফিতরে দর্শকপ্রিয়তা পাওয়া ‘তোমাদের গল্প’ নাটকের সাফল্যের রেশ ধরে নতুন এই নাটকটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন রাজ। তিনি বলেন, গত আট মাসে ‘তোমাদের গল্প’ ইউটিউবে প্রায় সাড়ে তিন কোটি ভিউ পেয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই নাটক।

রাজ বলেছেন, এই নাটকের ট্যাগলাইন হল ‘যে বন্ধন হারায় না।’ নাটকটি নিয়ে আশা প্রকাশ করে রাজ বলেন, ‘তোমাদের গল্প’ নাটক যে ইউনিট নিয়ে করেছি, ‘সম্পর্কের গল্প’ নাটকটিতেও প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা আবার একত্রিত হয়েছি। আশা করছি, এই কাজেও দর্শকরা নিজেদের গল্প খুঁজে পাবেন।

এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ‘সম্পর্কের গল্প’ নাটকটিতে থাকছে একটি নতুন গান। আরফিন রুমির সুর ও সংগীতে গানটি গেয়েছেন তিনি নিজে, তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। গানের কথা লিখেছেন তারিক তুহিন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

1

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

2

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

3

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

4

ইউরোপজুড়ে দাবদাহের তীব্র তাণ্ডব, চরম জনদুর্দশা

5

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

6

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

7

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

8

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব

9

দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার

10

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

13

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

14

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

15

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

16

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

17

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

18

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

19

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

20