NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শেষ দিকে ওমানের মাসকাটে পরমাণু বিষয়ক আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে আলোচনার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন তার “খুবই চিন্তিত” হওয়া উচিত। এই পদক্ষেপে দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে থেকেও কূটনৈতিক সংলাপ বজায় রাখার চেষ্টা চলছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার দুই দেশের পক্ষ থেকেই মাসকাটে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে আলোচনার স্থান ও বিষয়বস্তু নিয়ে মতভেদের জেরে এই বৈঠক ভেস্তে যেতে পারে বলে গুঞ্জন উঠেছিল।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখোমুখি। বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের কারণে দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার মাসকাটে বহুল প্রতীক্ষিত এই বৈঠক হতে যাচ্ছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, শুক্রবার মাসকাটে পরমাণু আলোচনার সময়সূচি ঠিক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় তিনি ওমান সরকারকে ধন্যবাদ জানান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও এএফপি-র কাছে বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে খবর ছড়িয়েছিল যে, বৈঠকটি তুরস্কে হতে পারে। কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানায়, ইরান আলোচনার স্থান পরিবর্তন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যু অন্তর্ভুক্ত করার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র আলোচনা থেকে প্রায় সরে আসতে চেয়েছিল।

এদিকে এনবিসি নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি কড়া বার্তা দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি বলবো তার খুব চিন্তিত হওয়া উচিত।’

ট্রাম্প আরও দাবি করেন, গত জুনে ইসরাইল-ইরান যুদ্ধের সময় ইরানি পরমাণু স্থাপনায় হামলার পর তেহরান দেশের অন্য প্রান্তে নতুন একটি পারমাণবিক কেন্দ্র গড়ার পরিকল্পনা করছিল। 

এ প্রসঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আমরা সে বিষয়ে জেনে গেছি। আমি বলেছি, তোমরা যদি এমনটা করো, তবে তোমাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে।’

ইতোমধ্যেই একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছেন ট্রাম্প, যেটিকে তিনি ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর বলে অভিহিত করছেন। গত মঙ্গলবার ওই বহরের একটি যুদ্ধবিমান ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। এর বিপরীতে ইরানও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়ে রেখেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য তৈরি, তবে একে অর্থবহ হতে হলে তেহরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে অবশ্যই কথা বলতে হবে। 

তিনি বলেন, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে মদত দেওয়া এবং নিজ দেশের মানুষের সঙ্গে সরকারের আচরণের মতো বিষয়গুলো আলোচনায় থাকতে হবে।’

রুবিও আরও জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তুরস্কে ইরানি প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে প্রস্তুত ছিলেন, কিন্তু তেহরানের পক্ষ থেকে দ্বিমুখী বার্তা আসায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

ইরান বরাবরই তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানিয়ে আসছে। তেহরানের দাবি, ইসরাইলে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো তাদের আত্মরক্ষার হাতিয়ার।

তবে সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ এবং গত বছর ইসরাইলি বোমা হামলার কারণে ইরান বেশ চাপে রয়েছে। 

এছাড়া লেবাননের হিজবুল্লাহর শক্তি ক্ষয় এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের ফলে আঞ্চলিক মিত্র হারিয়ে তেহরান এখন অনেকটা কোণঠাসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাককালাম-স্টোকসকে গিলক্রিস্ট-ওয়াহর কড়া সতর্কবার্তা।

1

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

2

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি জোরদারে আলোচনায় বসছে সিঙ্গাপুর-

3

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

4

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি ট

5

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে সুনামগঞ্জের ১০ জন মার

6

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

7

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

8

সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

9

যুদ্ধবিরতির আগে পরিকল্পিতভাবে গাজায় পেতে রাখা হয় ভয়ংকর ট্রাক

10

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

11

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

12

ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই ‘ভালো চুক্তি’ হবে: পিট হেগসেথ

13

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

14

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

15

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

16

আবারও বাড়ছে তেলের দাম

17

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

18

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

19

ইলন মাস্কে নতুন ইতিহাস গড়লেন সম্পদ অর্জনে

20