NNTV
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে পরিবর্তন

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। প্রাণঘাতী ইনজেকশনের ওষুধের সংকটের কথা উল্লেখ করে ফায়ারিং স্কোয়াড, ইলেকট্রিক চেয়ার ও বিষাক্ত গ্যাসের মতো তিনটি পদ্ধতি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচার বিভাগের এক প্রতিবেদনে এসব পদ্ধতি অন্তর্ভুক্ত করার সুপারিশ এসেছে। তবে নতুন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর শুরু হতে লাগতে পারে কয়েক বছর  ।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড পুনরায় চালুর প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২০২১ সালে তাঁর প্রথম মেয়াদের শেষ দিকে ২০ বছরের বিরতি ভেঙে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর শুরু হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অধিকাংশ মৃত্যুদণ্ড অঙ্গরাজ্যগুলোই কার্যকর করে। ট্রাম্প পুনরায় ক্ষমতায় এসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্থগিতাদেশ বাতিল করেন। এখন ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন রয়েছে, যদিও বিচারিক প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প পদ্ধতি যুক্ত থাকলে নির্দিষ্ট ওষুধের সংকটেও মৃত্যুদণ্ড কার্যকর সম্ভব হবে। ইতোমধ্যে কিছু অঙ্গরাজ্যে ফায়ারিং স্কোয়াড ও বিষাক্ত গ্যাসের ব্যবহার শুরু হয়েছে।

তবে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের দাবি, এসব পদ্ধতি নিষ্ঠুর ও অমানবিক। কিছু রাজনীতিবিদও মৃত্যুদণ্ডকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন।

গ্যালাপ জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের প্রতি জনসমর্থন কমছে। সর্বশেষ জরিপে ৫২ শতাংশ মানুষ সমর্থন করলেও ৪৪ শতাংশ এর বিরোধিতা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

1

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

2

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

3

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

4

রাজধানীতে হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

5

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

6

১৪৮ ড্রোন ও ৮৬ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহ

7

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

8

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

9

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

10

আগামীকাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

11

কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রিতে অনিয়ম

12

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

13

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

14

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

15

বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, ম্যারাডোনার বিরল কীর্তি

16

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

17

জাপানে কর্মসংস্থান বাড়াতে কমিটির প্রথম সভা

18

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

19

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

20