NNTV
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার পদত্যাগের সময়সূচি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি লেবার পার্টির নেতার পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন এবং এ বিষয়ে রাজাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।

স্টারমার বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে (এনইসি) একটি সময়সূচি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের জন্য আগামী ৯ জুলাই থেকে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে।

তিনি আরও জানান, গ্রীষ্মকালীন পার্লামেন্ট অবকাশ শুরুর আগে, অর্থাৎ ১৬ জুলাই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।

নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট পুনরায় অধিবেশন শুরু হওয়ার আগেই লেবার পার্টি নতুন নেতা পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

স্টারমারের এই ঘোষণার মধ্য দিয়ে ব্রিটিশ রাজনীতিতে উন্মুক্ত হলো নতুন নেতৃত্বের পথ । এখন নজর থাকবে লেবার পার্টির পরবর্তী নেতা কে হন এবং তিনি দেশটির রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

1

বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, ম্যারাডোনার বিরল কীর্তি

2

শ্বেতপত্র প্রকাশ করল আইসিটি বিভাগ

3

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

4

আবদুল্লাহ :এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন

5

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানি জেনারেল

7

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন

8

১৪ বছরে ও হলো না সাগর-রুনি হত্যার বিচার

9

বেগম রোকেয়া দিবস আজ

10

আজকের বাজারে স্বর্ণের দাম

11

নীলফামারীতে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত

12

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দি

15

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

16

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

17

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

18

ইরান যুদ্ধ নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে, দ্য গা

19

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

20