NNTV
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

জাপানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধানমন্ত্রী সানা তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোটের বড় বিজয় পাওয়া সম্ভাবনা রয়েছে।

ভোটের মাধ্যমে নতুন ম্যান্ডেট নিয়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও কঠোর অভিবাসন নীতিসহ উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাকাইচি। 

জনমত জরিপ অনুযায়ী, তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি বা ইশিনের জোট পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ৩০০টিরও বেশি আসন পেতে পারে। বর্তমানে জোটটি ২৩৩টি আসন ধরে রেখেছে।

বিপরীতে বিরোধী দলগুলো নতুন একটি মধ্যপন্থি জোট গঠন ও কট্টর ডানপন্থিদের উত্থান সত্ত্বেও কার্যকর চ্যালেঞ্জ গড়ে তুলতে পারছে না বলে মনে করা হচ্ছে।

৬৪ বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত অক্টোবরে এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। 

‘কাজ, কাজ, কাজ’—এই স্লোগানে প্রচার চালানো এই অতিরক্ষণশীল নেত্রীর দৃঢ় রাজনৈতিক ভঙ্গি তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করবেন।

রবিবার ২৮৯টি একক আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা হচ্ছে। বাকি আসনগুলো দলীয় আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্ধারিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে, এরপরই এক্সিট পোলের ভিত্তিতে প্রাথমিক ফল প্রকাশ শুরু হওয়ার কথা।

জাপানে এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে। মূল্যস্ফীতি বাড়লেও প্রকৃত মজুরি সেই হারে বাড়ছে না, ফলে সাধারণ মানুষ আর্থিক চাপে পড়ছে। দীর্ঘদিন ধরেই ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির সমস্যায় ভুগছে জাপান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, গত বছর দেশটির অর্থনীতি বেড়েছে মাত্র ১ দশমিক ১ শতাংশ এবং ২০২৬ সালে প্রবৃদ্ধি ০ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে।    

এই প্রেক্ষাপটে তাকাইচি খাদ্যপণ্যে আট শতাংশ বিক্রয়কর দুই বছরের জন্য স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে গত বছর কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ অনুমোদন দেয় জাপান সরকার। ২১ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েনের এই প্যাকেজে জ্বালানি বিল ভর্তুকি, নগদ সহায়তা ও খাদ্য ভাউচারের মতো ব্যবস্থা রাখা হয়। সূত্র: আল-জাজিরা, বিবিসি, রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

1

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

2

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

3

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

4

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

5

ইরান আটক করল বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ

6

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

7

প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্

8

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

9

বাজারে মূল্যস্ফীতিতে ভোগাচ্ছে সাধারণ মানুষ

10

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

11

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

12

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

13

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

14

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

15

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

16

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

17

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

18

জনগণের শক্তির কাছে পরাজিত হবে ষড়যন্ত্রকারীরা : আমীর খসরু

19

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

20