NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গার

মহাবিশ্ব যতটা গ্যালাক্সিতে ভরা, ঠিক ততটাই ভরা রহস্যে। অসংখ্য গ্যালাক্সির মাঝখানে রয়েছে বিশাল বিশাল ফাঁকা অঞ্চল, যেখানে খুব কম গ্যালাক্সি দেখা যায়। এসব অঞ্চলকে বলা হয় কসমিক ভয়েড (মহাজাগতিক শূন্যতা)। এই শূন্য অঞ্চলগুলোর বিস্তারিত মানচিত্র তৈরি করতে যাচ্ছে নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ।

বিজ্ঞানীদের ধারণা, দৃশ্যমান মহাবিশ্বে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে। এসব গ্যালাক্সি এলোমেলোভাবে ছড়িয়ে নেই। বরং এগুলো বিশাল বুদবুদের মতো গঠন তৈরি করে। সেই বুদবুদের ভেতরের প্রায় ফাঁকা জায়গাগুলোকেই কসমিক ভয়েড বলা হয়।

গবেষকদের মতে, এই ভয়েডগুলো বোঝা গেলে ডার্ক এনার্জি সম্পর্কে (মহাবিশ্বের দ্রুত বিস্তার ঘটায় যে রহস্যময় শক্তি) নতুন ধারণা পাওয়া যাবে। কারণ, যেখানে পদার্থ খুব কম, সেখানে ডার্ক এনার্জির প্রভাব বেশি স্পষ্টভাবে দেখা যায়।

রোমান টেলিস্কোপের বিশেষ একটি জরিপ কর্মসূচি—হাই ল্যাটিটিউড ওয়াইড-এরিয়া সার্ভে—এই কাজের জন্য ব্যবহার করা হবে। এর মাধ্যমে গ্যালাক্সি সমতল থেকে দূরের বিশাল আকাশ অঞ্চল পর্যবেক্ষণ করা হবে। বিজ্ঞানীরা আশা করছেন, এতে হাজার হাজার কসমিক ভয়েড শনাক্ত করা যাবে। এর মধ্যে কিছু ভয়েডের আকার হবে প্রায় দুই কোটি আলোকবর্ষ।

রোমান টেলিস্কোপ প্রায় ২ হাজার ৪০০ বর্গডিগ্রি আকাশ পর্যবেক্ষণ করবে। এটা প্রায় ১২ হাজার পূর্ণিমার চাঁদের সমান এলাকা। এটি খুব দূরের ও ক্ষীণ গ্যালাক্সিও শনাক্ত করতে পারবে।

বিজ্ঞানীরা বলছেন, এই তথ্য বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্ব কীভাবে গঠিত হয়েছে, কীভাবে বিস্তৃত হচ্ছে এবং ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি কীভাবে কাজ করে—এসব প্রশ্নের উত্তর খোঁজা আরও সহজ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

1

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

2

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

3

গাজায় তীব্র শীতে মৃত্যু  সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ২৪,প্রাণ হার

4

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

5

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

আজ ৮ ডিসেম্বর ভালুকা পাক হানাদার মুক্ত দিবস

8

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

9

ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, পুনর্বিবে

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়ে গেল

12

এখন জামিন এর কী দরকার ,যেখানে স্ত্রী-সন্তান বেঁচে নেই

13

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

14

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

15

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

16

চলতি সপ্তাহে ডিজিটাল স্ট্রিমিং-এ আসছে ‘দ্য ড্রামা’

17

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

18

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

19

ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি পাকিস্তানের, আইসিসির আর্থিক ক

20