NNTV
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি পদক্ষেপ।

প্রযুক্তির অপব্যবহারে ছবি ও ভিডিও বিকৃতি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের প্রতিকার চেয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি আদালতের শরণাপন্ন হয়েছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিকৃত ছবি ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি এই আইনি পদক্ষেপ নেন।

অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বোম্বে হাইকোর্ট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো থেকে দ্রুত ওইসব আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। 

শিল্পা শেঠির দায়ের করা অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্যান্য প্রযুক্তির সহায়তায় তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, ভিডিও এবং ডিজিটাল বই তৈরি করা হয়েছে। এসব কন্টেন্ট বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ায় তার ব্যক্তিগত জীবন এবং সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আদালতের কাছে নিজের ব্যক্তিগত সুরক্ষা এবং এসব অপতৎপরতা বন্ধের আবেদন জানান।

মামলার শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা পুরো বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন। আদালত তার পর্যবেক্ষণে জানায়, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন এভাবে জনসমক্ষে আনা বা বিকৃত করা দণ্ডনীয় অপরাধ। বিচারপতি বলেন, নারী বা পুরুষ কাউকেই এভাবে জনসমক্ষে হেনস্তা করার অধিকার কারও নেই।

শিল্পা শেঠির বিকৃত ছবিগুলো পর্যালোচনার ভিত্তিতে আদালত সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সংশ্লিষ্ট সকল আপত্তিকর ভিডিও ও লিঙ্ক অবিলম্বে অপসারণের নির্দেশ প্রদান করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

1

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

2

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধা

3

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

4

নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর

5

দিনাজপুরে প্রতিদিন দুই কোটি টাকার টমেটো বেচাকেনা

6

সিঙ্গাপুর মাত্র ৬০ লাখ জনসংখ্যা,তাহলে কেন তাদের কাছে এফ-৩৫ য

7

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

8

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

9

ডোনাল্ড ট্রাম্প: ভেনেজুয়েলার দায়িত্ব আমার

10

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

11

বন্ধ শিল্প পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন

12

‎নারায়ণগঞ্জে অটোচালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

13

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

14

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

15

শাহবাগের ঘটনায় ছাত্রদলের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

16

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

17

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

18

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

19

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

20