NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইইএলটিএস পরীক্ষায় বড় ধরনের ত্রুটি, বাংলাদেশেও প্রশ্ন ফাঁসের ঘটনা

যুক্তরাজ্যে বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় বড় ধরনের ভুলের কারণে হাজারো অভিবাসী ভিসা পেয়ে থাকতে পারেন। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এক পরীক্ষায় মার্কিং–ত্রুটির জেরে পরীক্ষার্থীদের ভুল ফল পাঠানো হয়েছিল। এর ফলে অনেক অকৃতকার্য প্রার্থীও পাস মার্ক পেয়ে যান। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থী থেকে শুরু করে এনএইচএসকর্মী—সব ধরনের অভিবাসীর যোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

টেলিগ্রাফ জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া আইইএলটিএস পরীক্ষার প্রায় এক শতাংশ প্রশ্নপত্রে সমস্যা ছিল। সংস্থার হিসাবে সংখ্যা দাঁড়ায় প্রায় ৭৮ হাজার। লিসেনিং ও রিডিং অংশে প্রযুক্তিগত ত্রুটি পাওয়া গেছে। কয়েক সপ্তাহ আগে বিষয়টি ধরা পড়লে সংশ্লিষ্টদের কাছে সংশোধিত ফল পাঠানো হয় এবং ক্ষমা চেয়ে সহায়তার প্রস্তাব দেওয়া হয়।

ত্রুটির কারণে অনেকের স্কোর প্রয়োজনের তুলনায় বেশি দেখা যায়, আবার কারও স্কোর কমও দেখানো হয়েছে। ভুলটি দীর্ঘদিন ধরা না পড়ায় অনেকে ওই ফল দিয়ে ভিসার আবেদন করে অনুমতিও পেয়েছেন।

এ সময় চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষা নিয়ে প্রতারণার ঘটনাও সামনে এসেছে। অপরাধচক্র প্রশ্নফাঁস করে উচ্চমূল্যে বিক্রি করত। বাংলাদেশে এমন ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছে, যারা ঘুষের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে ১,০০০ থেকে ২,৫০০ পাউন্ড পর্যন্ত দাম নিত। ভিয়েতনামে ব্রিটিশ কাউন্সিল এক পরীক্ষার সময়সূচি বাতিল করে ব্যাকআপ পরীক্ষা নেয়, যা প্রশ্নফাঁসের সন্দেহ তৈরি করে। চীনেও একই ধরনের চিটিংয়ের প্রমাণ মিলেছে।

ব্রিটেনে বিষয়টি রাজনৈতিক আলোচনাও তৈরি করেছে। কনজারভেটিভ পার্টি বলেছে, ভুল ফলের কারণে যারা ভিসা পেয়েছেন, তাদের দেশ থেকে বাদ দিতে হবে। শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেন, ইংল্যান্ড ও ওয়েলস মিলিয়ে প্রায় এক মিলিয়ন মানুষ ইংরেজি ঠিকভাবে বলতে পারেন না। এমন সংকটের মধ্যেও এত বড় ত্রুটি ‘মারাত্মক ব্যর্থতা’।

বিশ্ববিদ্যালয়গুলোতেও বিদেশি শিক্ষার্থীদের দুর্বল ইংরেজি দক্ষতা নিয়ে অসন্তোষ রয়েছে। অনেক শিক্ষক অভিযোগ করেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় অংশের ভাষাজ্ঞান যথেষ্ট নয়। এনএইচএসেও অনেকে দুর্বল ভাষাজ্ঞানের কারণে রোগীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছেন বলে সতর্ক করা হয়েছে। এক কেয়ার–ওয়ার্কার ৯৯৯ কলের সময় ‘breathing’ আর ‘bleeding’, কিংবা ‘alert’ আর ‘alive’—এসবের পার্থক্যই বুঝতে পারেননি।

এদিকে ব্রিটিশ কাউন্সিলের আর্থিক পরিস্থিতিও চাপের মধ্যে। করোনা–কালে নেওয়া ১৯৭ মিলিয়ন পাউন্ডের সরকারি ঋণ এখনও পরিশোধের চাপ সৃষ্টি করছে। এখন যদি পরীক্ষার ভুলের কারণে ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে সংকট আরও বাড়বে। ঠিক এ সময় হোম অফিস নতুন পাঁচ বছরের ইংরেজি পরীক্ষা চুক্তি দিতে যাচ্ছে, যার মূল্য ৮১৬ মিলিয়ন পাউন্ড—যেখানে ব্রিটিশ কাউন্সিল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

আইইএলটিএস কর্তৃপক্ষ বলেছে, ২০২৩–২০২৫ সালের ত্রুটিগুলো এখন আর নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরীক্ষার সততা বজায় রাখতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

1

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

2

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

3

শিবপুরে দুর্যোগে অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই ম

4

হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সৌহার্দ

5

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

6

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

7

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

8

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কা

9

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

10

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

11

জেলেনস্কির -ফ্লোরিডায় ট্রাম্প যুদ্ধ বন্ধে ফলপ্রসু আলোচনা হওয়

12

ইরানের নেতা খামেনি নিহত

13

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

14

শাহবাগের ঘটনায় ছাত্রদলের চার সদস্যের তদন্ত কমিটি গঠন

15

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

16

ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে চিঠি পাঠাল ইসি

17

২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রাইজবন্ডের ১২৪তম ড্র

18

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

19

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

20