NNTV
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

পবিত্র হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিআরবের মক্কায় আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। আজ মঙ্গলবার (৫ মে) মক্কায় বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেন।

নিহতেরা হলেন মো. নাসির উদ্দিন বিশ্বাস। তিনি ফরিদপুর সদরের বাসিন্দা। অপরজন মাহফুজা বেগম। তিনি সদর মডেল চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এ নিয়ে ৯ বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে ৮ পুরুষ ও ১ নারী।

এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৬,৫১৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন রয়েছেন। মোট বাংলাদেশি হজযাত্রীরা ১১৮ ফ্লাইটে  সৌদি আরবে পৌঁছান।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৩৬৪ স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১১ হাজার ৫৫ সেবা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো জাতি আপনার পাশে আছে মোস্তাফিজ

1

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

2

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

3

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

4

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

5

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

6

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

7

শিবপুরে দুর্যোগে অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই ম

8

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

9

আগামীকাল এলপিজির নতুন দাম ঘোষণা

10

গত ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ,বেড়েছে ফ্ল্যাট-জমি

11

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

12

সাতক্ষীরায় বন্ধুসভার আন্তরিক ইফতার মিলনমেলা অনুষ্ঠিত

13

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

14

নীলফামারীর থানায় ছাদের পলেস্তারা খসে পুলিশ কর্মকর্তা আহত

15

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

16

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

17

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

18

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গণবিজ্ঞপ্তি জারি

19

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

20