NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ভোট চাওয়ার নাম করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ভোট চাওয়ার নাম করে ঝিনাইদহে এক সার ব্যবসায়ীর বাড়িতে ঢুকে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সার ব্যবসায়ী রওশন আলী ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ভুক্তভোগী রওশন আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে ৫ থেকে ৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত মোটরসাইকেলযোগে তার বাড়িতে আসে। তারা ভোট চাওয়ার কথা বলে বাড়ির ভেতরে প্রবেশ করে। 

তিনি আরও জানান, একপর্যায়ে ডাকাতরা তার বৃদ্ধ মা নাজমা খাতুন (৫৬), স্ত্রী রিনা খাতুন (২৮), সাত বছর বয়সী ছেলে আব্দুস সালাম ও তিন বছর বয়সী ছেলে আব্দুস নুরের হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে রাখে। এরপর ডাকাতরা ঘরে থাকা নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মোট প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়ির মালিক রওশন আলী বাড়িতে উপস্থিত ছিলেন না। পরে রাতে তিনি বাড়িতে ফিরে প্রতিবেশীদের সহযোগিতায় হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

রওশন আলীর প্রতিবেশী কৃষক রবিউল ইসলাম জানান, ধানের শীষের ভোট চাওয়ার নাম করে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। ভোটের সময় এমন অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় গৃহকর্তা রওশন আলী ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিলে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতির বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। 

তিনি বলেন, ভোট চাওয়ার নাম করে কতিপয় ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করেছিল- বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় প্লাস্টিকের ব্যবহার কমাতে বসুন্ধরা শুভসংঘের মানববন্

1

যেসব এলাকায় আজ দেওয়া হবে ফ্যামিলি কার্ড

2

থাইল্যান্ড বিমান হামলা চালাল কম্বোডিয়ায়

3

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

4

সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

5

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

6

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ

7

ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আলোচনায় বসতে চায় সরকার

8

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

9

মদনপুরে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অ

10

নারায়ণগঞ্জ আইন কলেজে নির্বাচনের মাধ্যমে কমিটি চায় সাধারণ শিক

11

জুয়ার অর্থ লেনদেন ঠেকাতে সরকারের নতুন আইন

12

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

13

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

14

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বে

15

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

16

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

17

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

18

‘ঘুস সিন্ডিকেটর বিরুদ্ধে কঠোর হওয়ায় প্রভাবশালী মহলের দাপটে এ

19

সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন সেলিনা সুলতানা

20