NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সজনে ডাঁটা যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

যুগ যুগ ধরে বিভিন্ন চিকিৎসায় সজনে গাছের পাতা, ফুল, বীজ এবং শিকড় ব্যবহৃত হয়ে আসছে। সজনে গাছের সবকিছুই স্বাস্থ্যের জন্য উপকারী।

দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ যেমন- ডায়াবেটিস, ব্যাকটেরিয়া, ভাইরাল এবং ছত্রাক সংক্রমণ, জয়েন্টে ব্যথা এমনকি ক্যানসার প্রতিরোধেও সজনে ডাটা কার্যকরী।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও দেহকে রোগমুক্ত রাখা থেকে শুরু করে হজমশক্তি বাড়ানো- সজনে ডাঁটার রয়েছে অসংখ্য উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক সজনে ডাঁটার যত পুষ্টিগুণ—

১. ভিটামিন–সমৃদ্ধ সবজি

সজনে ডাঁটায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর, পাশাপাশি ত্বক ও চোখের জন্যও দারুণ উপকারী।

২. খনিজের উৎস

এই সবজিতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম—যা হাড়কে মজবুত করে এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

৩. হজমশক্তি বাড়ায়

সজনে ডাঁটার ফাইবার হজম প্রক্রিয়া সক্রিয় রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি অত্যন্ত কার্যকর।

৪. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল প্রতিরোধ করে। ফলে শরীর সুস্থ থাকে।

৫. কম ক্যালরির খাবার

সজনে ডাঁটায় ক্যালরি খুবই কম, কিন্তু পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। তাই ডায়েট মেনে চলা বা ওজন নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য আদর্শ সবজি।

৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

সজনে ডাঁটার উপাদান রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৭. ত্বক ও চুলের জন্য উপকারী

সজনে ডাঁটায় থাকা ভিটামিন এ ও সি চুলকে মজবুত ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। সজনে ডাঁটা প্রতিদিনের খাবারে রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

1

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

পৃথিবী আগের চেয়ে দ্রুত গরম হচ্ছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

4

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

5

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

6

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি জোরদারে আলোচনায় বসছে সিঙ্গাপুর-

7

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

8

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

9

মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

নতুন প্রজ্ঞাপন:সহকারী শিক্ষক-শিক্ষিকার বাড়তি বেতনসুবিধা

12

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

13

আইভীর জামিন পাঁচ মামলায়

14

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

15

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেললেন সংবাদ উপস্থাপক

16

মাদকচক্রে ভয়ংকর কিশোর গ্যাং, জড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা

17

সিরাজগঞ্জে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ

18

পুতিনের সাথে আল-শারার বৈঠক, সিরিয়ার রাষ্ট্রপতিকে কী ফিরিয়ে

19

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

20