NNTV
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন প্রতিদিন সকালে আখরোট খাওয়ার উপকারিতা

নিয়মিত সকালে আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। ছোট এই বাদামটি পুষ্টিগুণে ভরপুর। আখরোটে থাকা ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে। মস্তিষ্কের কার্যকারিতার জন্য ওমেগা থ্রি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে আখরোট খাওয়ার উপকারিতা-

হৃদযন্ত্র ভালো রাখে

আখরোটে থাকা স্বাস্থ্যকর চর্বি হৃদযন্ত্রের জন্য উপকারী। এটি খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

আখরোট দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো, আর উপকারিতাও মস্তিষ্কের জন্য দারুণ। এতে থাকা ওমেগা-৩ ও অ্যান্টি-অক্সিডেন্ট স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

সকালে কয়েকটি আখরোট খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হয়। এতে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

হজমশক্তি উন্নত করে

আখরোটে থাকা ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমতে পারে।

ত্বক ও চুল ভালো রাখে

আখরোটে থাকা ভিটামিন-ই ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। পাশাপাশি চুল পড়া কমানো ও চুল মজবুত করতেও এটি উপকারী।

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে

পরিমিত আখরোট খাওয়ার অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

কীভাবে খাবেন

রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে ২ থেকে ৪টি আখরোট খাওয়া সবচেয়ে ভালো। চাইলে ওটস, সালাদ বা স্মুদির সঙ্গেও খেতে পারেন।

তবে অতিরিক্ত আখরোট খাওয়া ঠিক নয়। যাদের বাদামে অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন টর্পেডোতে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

1

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

2

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

3

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

4

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

5

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

6

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

7

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

8

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

9

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

10

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

11

ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইউক্রেনকে ইরানের হুঁশিয়া

12

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

13

কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রিতে অনিয়ম

14

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

15

ইরানে ইন্টারনেট ব্লকিং অতিক্রম করল ১,০০০ ঘণ্টা

16

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

17

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

18

হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল

19

ইসরায়েলি গোপন কারাগারে ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

20