NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাফলংয়ে অভিযান,অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট এবং জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

প্রশাসন সূত্রে জানা গেছে, জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড় এলাকায় একদল অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে স্তূপ করে রাখা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা তাৎক্ষণিকভাবে ধ্বংস ও অকেজো করে দেওয়া হয়।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখ

1

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

2

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানিদের হাস্যরস

3

পর্তুগালের দায়িত্ব ছাড়লেন রবের্তো মার্টিনেজ

4

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

5

মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলা:২ আসামির মৃত্যুদণ্ড বহাল

6

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

7

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

8

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

9

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

10

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

11

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

12

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

13

অবশেষে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

14

মির্জা আব্বাস : ভোট চাও,গীবত গেয় না

15

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

16

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

17

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচ

18

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

19

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

20