NNTV
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় 'কৃষিই সমৃদ্ধি' প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এসময় সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। তারা কৃষকদের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাটির গুণাগুণ রক্ষা, সঠিক সার প্রয়োগ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। দেশের কৃষিপণ্য বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মানসম্পন্ন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন জরুরি। কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।

সভায় কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানটি কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

1

মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন :এবি পার্টি

2

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

3

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

4

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

5

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

6

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

7

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

8

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

9

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি

10

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির

11

ইরান যুদ্ধে সেকেন্ডে প্রায় ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের

12

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

13

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

14

ফেলানীর ভাইয়েল শপথ -আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান

15

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

16

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা ভাঙল বড় দুই দল

17

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

18

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

19

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

20