NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

গত মাসের শেষ দিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান।

শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ওই ফাইনাল ম্যাচে ‘আইসিসি কোড অব কনডাক্টের ২.৮ ধারা’ লঙ্ঘন করেছেন জামান। তারই শাস্তি হিসেবে জামানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  

শুক্রবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ফাইনালে পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার পর মাঠে আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন জামান। এরপর ম্যাচ শেষে জামানের বিরুদ্ধে অভিযোগ করেন দুই অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও আসিফ ইয়াকুব, থার্ড আম্পায়ার রশিদ রিয়াজ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি।

জামানের শাস্তি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকা রিয়ন কিং। ফখর জামান অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া।

অপর দল জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

1

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

2

৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী তারেক

3

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

4

রামপুরায় গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ মারা গেছে

5

আজ থেকে খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

6

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

7

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

8

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

9

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

10

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

11

যুদ্ধবিরতির আগে পরিকল্পিতভাবে গাজায় পেতে রাখা হয় ভয়ংকর ট্রাক

12

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি কমছে

13

বেগম রোকেয়া দিবস আজ

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানি

16

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

17

কক্সবাজারে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার

18

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

19

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

20