NNTV
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক

চলতি বোরো মৌসুমে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ধান কাটায় এখন পুরোদমে ব্যস্ত কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। কাঁচা-পাকা সোনালি ধানে ভরে উঠেছে উপজেলার বিস্তীর্ণ হাওর ও মাঠ।

উপজেলার চাউলধনী হাওরসহ বেলার হাওর, মাদাইর হাওর, করইশাইল, তেরাছাপা ও অন্যান্য এলাকায় কম্বাইন হারভেস্টার ও শ্রমিকদের মাধ্যমে ধান কাটার কাজ চলছে। মাড়াই শেষে ধান শুকানো ও খড় সংরক্ষণেও ব্যস্ত কৃষক পরিবারগুলো।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৩০০ হেক্টর, তবে আবাদ হয়েছে ৭ হাজার ৩০৪ হেক্টর জমিতে। ইতোমধ্যে প্রায় ৪১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। কৃষকরা জানান, এবার ফলন ভালো হলেও উৎপাদন খরচ ও ধানের ন্যায্যমূল্য নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। অনেকেই বলেন, বিঘা প্রতি ১৮–২০ মন পর্যন্ত ফলন পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, এবার ধানের ফলন সন্তোষজনক। কম্বাইন হারভেস্টার ব্যবহার করার মাধ্যমে দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে এবং কৃষকরাও উপকৃত হচ্ছেন।

অন্যদিকে কৃষি উদ্যোক্তারা বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম সেই অনুপাতে না বাড়ায় কৃষকেরা চাপের মধ্যে রয়েছেন। সার্বিকভাবে ভালো ফলনের কারণে কৃষকদের মাঝে স্বস্তি থাকলেও বাজারমূল্য নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্

1

ইরানের যুদ্ধের ফলে কঠিন বিপদে পাকিস্তান

2

পেরুতে জোড়া ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু

3

আজ নারায়ণগঞ্জ আসছে তারেক রহমান

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

6

সুন্দরবনের ফাঁদে পড়া বাঘ উদ্ধার ঘটনা

7

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

8

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকায় তিনটি স্থাপন

9

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

10

ফেনীতে হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার অপরাধে দুই নার্স

11

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

12

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন টিসিবিমুখী নিরুপায় মধ্যবিত্ত

13

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির ত

14

দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার প্রবণতা রয়েছে

15

চেলসি থেকে বিদায় নিলেন এনজো মারেস্কা !

16

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর তারেক রহমানের

17

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

18

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

19

বেপরোয়া যান মোটরসাইকেল চালকের প্রাণ কেড়ে নিল

20