NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি স্পোর্টস-এ দেখা যাবে সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল (৫ নভেম্বর) ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৫তম আসরের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশও খেলতে নামবে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে টুর্নামেন্টের সম্প্রচার ও টিকিটের ব্যবস্থা। যারা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য থাকছে সরাসরি ম্যাচ উপভোগের সুযোগ।

দেশের প্রথম ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে । টেলিভিশন-অনলাইন দুই মাধ্যমেই দেখা যাবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

পাশাপাশি বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফির অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে খেলা। এ ছাড়া স্পোর্টজিফাই অ্যাপেও খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। 

গ্যালারিতে বসে খেলা দেখতে আগ্রহীদের জন্য টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির সময়সূচিও চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে সাফ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিটি ম্যাচ ডেতে দুটি ম্যাচই দেখা যাবে একটি টিকিটে। অর্থাৎ, দিনের প্রথম ও দ্বিতীয় ম্যাচ দেখতে আলাদা টিকিট কেনার প্রয়োজন হবে না। প্রতিদিন প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে খুলে দেওয়া হবে জাতীয় স্টেডিয়ামের গেট। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

1

আজ থেকে খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

2

মোহাম্মদপুরে অপরাধী চক্রের বিরুদ্ধে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

3

জাতীয় বিশ্ববিদ্যালয় জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়

4

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

5

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

6

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

7

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

8

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

9

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

10

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

11

আগামীকাল শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

12

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

13

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতার সম্ভাবনা:

17

মুজিবনগরে সাইবার মামলার পলাতক আসামি গ্রেফতার

18

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

19

বছরের শুরুর ৩ দিনের মধ্যে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে

20