NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের ভিসায় নতুন নিয়ম, জমা দিতে হবে অঙ্গীকারনামা

ভারতে যাওয়ার ভিসা পেতে হলে এখন থেকে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা  দিতে হবে। পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনেই এই নিয়ম কার্যকর করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা না দিলে তা গ্রহণ করা হবে না।

গতকাল বৃহস্পতিবার হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন স্পষ্ট জানিয়েছে, শুধু নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামাই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

এক পাতার এই অঙ্গীকারনামায় আবেদনকারীকে কয়েকটি বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এর মধ্যে রয়েছে, যে উদ্দেশ্যে ভিসার আবেদন করা হচ্ছে, ভারত সফরও শুধু সেই উদ্দেশ্যেই সীমাবদ্ধ রাখা। পাশাপাশি আবেদনের তারিখে আবেদনকারী ঢাকার ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের মধ্যে বসবাস করছেন এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক-এমন ঘোষণাও দিতে হবে।

ফর্মের প্রথম অংশে পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকায় বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য জানাতে হবে। সফরের উদ্দেশ্য হিসেবে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের বিষয় উল্লেখ করা যাবে।

এ ছাড়া সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান না করার অঙ্গীকার করতে হবে। ভারতে অবস্থানকালে দেশটির আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার পাশাপাশি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার প্রতিশ্রুতিও দিতে হবে।

অঙ্গীকারনামায় বলা হয়েছে, এসব শর্ত ভঙ্গ করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফর্মের শেষ অংশে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মা-বাবা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

1

হামলার প্রস্তুতির ইরানের ১৫০০ মিসাইল কি সক্রিয়?

2

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

3

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

4

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

5

যে ফর্মুলায় এগোচ্ছে যুক্তরাষ্ট্র

6

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

7

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

8

বন্ধ শিল্প পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

11

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

12

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানম

13

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

14

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

15

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

16

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

17

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

18

ফ্রিজে মাছ সংরক্ষণের সময় কত দিন?

19

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

20