NNTV
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জন্মদিনে ভক্তদের নিরাশ করলেন না শাহরুখ খান

শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করতে পারলেন না বলিউড বাদশাহ শাহরুখ  খান । ২ নভেম্বর, জন্মদিনের সন্ধ্যায় মান্নাতের বারান্দায় এসে দেখা দিলেন তিনি। মধ্যরাত থেকে প্রিয় তারকার অপেক্ষায় থাকা ভক্তদের জানালেন শুভেচ্ছা ও ভালোবাসা। 

আসন্ন সিনেমা ‘কিং’-এর শেষদিকের ব্যস্ততা। তার ওপর মান্নাতে চলছে সংস্কারকাজ। সব মিলিয়ে ধারণা করা হয়েছিল, ৬১তম জন্মদিনে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে না শাহরুখ খানের। এ খবর শুনে মন খারাপও হয়েছিল ভক্তদের।

খবর অনুযায়ী, বন্ধু ও পরিবারের সঙ্গে তাজ হোটেলে জন্মদিন উদ্‌যাপন করেন শাহরুখ। এরপর সন্ধ্যায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় হাজির হন তিনি। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা অভিনেতা ভক্তদের দিকে হাত নাড়েন, উড়ন্ত চুমু দেন। চেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে অভিবাদন জানান। এ সময় তাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীরা।

শাহরুখের দেখা না পেয়ে যখন ভক্তদের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছিল, তখনই তাকে বহনকারী গাড়ির বহর মান্নাতের দিকে যেতে দেখা যায়। নিরাপত্তার কারণে বাড়ির সামনের সড়কে আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল মুম্বাই পুলিশ। পরে সন্ধ্যার অন্ধকার ভেদ করে মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে হাজির হন অভিনেতা। বর্তমানে বাড়িটিতে সংস্কারকাজ চলছে।

এদিকে শাহরুখের জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন করেন ভক্তরা। কেউ মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন, কেউ মান্নাতের সামনে অভিনেতার বড় বড় পোস্টার নিয়ে হাজির হন। নাচ-গানেও মেতে ওঠেন তারা। পাশাপাশি শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটি একসঙ্গে উপভোগ করেন ভক্তরা। জন্মদিনের প্রথম প্রহরে গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তাদের চমক দেন নায়ক। এতে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে।

শাহরুখের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও। তাদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

1

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

2

নিয়মিত পানি পান না করলে শরীরে যে মারাত্মক ক্ষতি হয়

3

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

4

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

5

সুরক্ষিত ভবনে খামেনি হত্যা: কীভাবে সম্ভব হলো?

6

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

7

শাহজালাল বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে, সরকারের ভাবনা ক

8

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

9

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

10

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষ, আহত ২০

11

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

12

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

13

পোস্টাল ভোট দিতে তফসিলের দিন থেকে নিবন্ধন করতে পারবেন কয়েদির

14

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

15

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

16

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

17

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

18

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20