NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন এ অভিযোগ তিনি সিইসিকে জানিয়েছেন : মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছে বিএনপি। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়ে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশনের (ইসি) কতিপয় ঊর্ধ্বতন (সিনিয়র) কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা অভিযোগ পেয়েছি ইসি ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের বিষয়ে দ্রুত গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।”

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি ও ওসিসহ দায়িত্বশীল কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করছেন। তিনি অভিযোগ করেন, “বিএনপি সবসময় ইসিকে সহযোগিতা করলেও দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি কিছু ক্ষেত্রে কমিশন ‘বায়াসড’ বা পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা তাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সম্পূর্ণ নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছি।” 

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগের তীর তুলে ফখরুল বলেন, “জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কপি, বিকাশ ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। এটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং একটি ‘ক্রিমিনাল অফেন্স’ (ফৌজদারি অপরাধ)। আমরা এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলেছি।” 

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে জেতার জন্য একটি দল অনৈতিক কূটকৌশল অবলম্বন করছে। তারা ঢাকার বাইরের এলাকা থেকে ব্যাপক হারে ভোটার পরিবর্তন করে ঢাকায় অন্তর্ভুক্ত করেছে। এই ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছে বিএনপি। তিনি আরও বলেন, “আচরণবিধি রক্ষায় আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করলেও অন্যান্য দলের প্রধানরা নিয়মিত আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছেন।” 

পোস্টাল ব্যালট এবং প্রবাসী ভোটারদের ভোটদান প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, ব্যালট পেপার মুদ্রণের ক্ষেত্রে কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি পরিবর্তনের পাশাপাশি প্রতীক বরাদ্দের পরপরই যেন দায়িত্ব পালনকারী কর্মকর্তারা সঠিকভাবে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, সেই দাবিও জানান তিনি। 

কমিশনের ওপর আস্থা কতটুকু? ইসি নির্বাচন সুষ্ঠু করতে পারবে কি না— এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব, যদি তারা আমাদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করে। তাদের চেষ্টা আছে, তবে ছোটখাটো যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো দ্রুত সংশোধন করতে হবে।” 

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকরিয়া উপস্থিত ছিলেন। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

1

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

2

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্

3

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

4

শবে বরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি-পটকা নিষেধাজ্ঞা

5

আগামী শনিবার জুলাই শহীদদের স্মরণসভা , উপস্থিত থাকবেন প্রধানম

6

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

7

তেলের বাজার কবে স্থির হবে ?

8

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

9

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

10

বিশ্বের দূষিত শহরের পঞ্চম স্থানে রাজধানী ঢাকা

11

নিয়মিত বাদাম খেলে কমতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

12

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

13

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে

14

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ই

15

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

16

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

17

দর্শকপ্রিয়তায় তুঙ্গে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’

18

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

19

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

20