NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে কৃষকের বসতবাড়িতে আগুনে, আসবাবপত্র পুড়ে ছাই

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষক কাবুল দাড়িয়া এখন নিঃস্ব।গতকাল বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে কাবুলের গোলার ধান, ঘরের আসবাবপত্রসহ পুরো বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি।

কৃষক কাবুল দাড়িয়া উপজেলার মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। অগ্নিকাণ্ডের সময় কাবুল দাড়িয়া অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পরিবারসহ হাসপাতালে ছিলেন।

তিনি বলেন, সন্ধ্যায় আমি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। ওখানে যাওয়ার পর খবর পাই আমার ঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে বাড়ি এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানান, ঘরের ধান, চাল, আসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা বলতে পারেননি এই কৃষক।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করি। তবে ততক্ষণে ঘরটির অনেক ক্ষতি হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

1

নিজ দেশে ফুটবল কিংবদন্তি মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

2

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

3

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

4

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ

5

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

6

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

7

জাফলংয়ে অভিযান,অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ

8

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

9

নকআউটের পূর্বেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

10

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

11

২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রাইজবন্ডের ১২৪তম ড্র

12

রাজধানীতে রড চুরির অভিযোগ, গণধোলাইয়ে যুবকের মৃত্যু

13

প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা!

14

শৈত্যপ্রবাহ আর কিছু দিন থাকবে জানালেন আবহাওয়া অধিদপ্তর

15

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

16

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

17

শুরুতেই বিপর্যয়, শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

18

সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন সেলিনা সুলতানা

19

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

20