NNTV
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সিন্ডিকেট ভাঙতে পাবনার বেড়ায় অভিনব এক অভিযান চালিয়েছে প্রশাসন। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কাশিনাথপুর মোড়ে সাধারণ যাত্রী সেজে ঝটিকা অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। কোনো প্রটোকল বা পুলিশি পাহারা ছাড়াই ম্যাজিস্ট্রেটের এই সাহসী পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় কাশিনাথপুর মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকরা যাত্রীদের জিম্মি করে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন। এই নৈরাজ্য ঠেকাতে শুক্রবার দুপুরে ছদ্মবেশে মাঠে নামেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি সাধারণ যাত্রী সেজে সিএনজি ভাড়া করতে গেলে চালকরা তার কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি দাবি করেন। এক চালক ৮০ টাকা এবং অন্যরা ৫০ থেকে ৬০ টাকা ভাড়া চাইলে হাতেনাতে প্রমাণ মেলে।

অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পাঁচজন চালককে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে ৮০ টাকা ভাড়া চাওয়া চালককে ১০০০ টাকা এবং বাকি চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না মর্মে তাদের কাছ থেকে কঠোর মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, ঈদ ফেরত যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে এই কৌশল নেওয়া হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি করে যারা অতিরিক্ত অর্থ আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সাধারণ যাত্রীরা প্রশাসনের এই পদক্ষেপে দীর্ঘদিনের জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন । তারা জানান, ম্যাজিস্ট্রেটের সরাসরি হস্তক্ষেপে ভাড়া এখন স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

1

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

2

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

3

হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

4

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

5

মুন্সীগঞ্জে জব্দ হয়েছে ৪৩ লক্ষ টাকার জাটকা

6

জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপ

7

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

8

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

9

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

10

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

11

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

12

মার্কিন নাগরিকদের এই মুর্হূতে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

13

জুমার দিন যেসব কাজ নিষিদ্ধ

14

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

15

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

16

এবার ১২টি ভাষায় শোনা যাবে আইপিএলের ধারাভাষ্য

17

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

18

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

19

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

20