NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

কনকনে শীত নিয়ে এসেছে হিমেল হাওয়া। ঘরের বাইরে বেরোলেই সেই হাওয়া শরীরে কাঁপন ধরায়। এমন আবহাওয়ার মধ্যে শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির (বিআরসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। শহরের শিমরাইলকান্দি এলাকার তিতাস নদীর প্রথম সেতু থেকে প্রতিযোগিতা শুরু হয়।

সুস্থ জীবনধারা ও মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয় হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এতে ভারত, জাপান ও নেপাল, ডেনমাকের্র চারজন বিদেশি দৌড়বিদসহ বিভিন্ন বয়সী মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

দৌড়কে সুস্থতার কার্যকর হাতিয়ার হিসেবে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি (বিআরসি) জানান, চার পর্যায়ের দূরত্বে এই হাফ ম্যারাথন দৌড় হয়। এর মধ্যে ছিল ২ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার। 

আয়োজকদের সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার মধ্যে দৌড়বিদরা তিতাস নদীর প্রথম সেতুর ওপর জড়ো হতে শুরু করেন। সকাল ৬টায় প্রথমে ২১ কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহণকারীরা গন্তব্যের উদ্দেশে দৌড় শুরু করেন। 

এরপর পর্যায়ক্রমে ৫ ও ১০ কিলোমিটারের দৌড়বিদেরা শুরু করেন। সর্বশেষ সকাল ৭টায় শিশুদের দুই কিলোমিটারের দৌড় শুরু হয়। ২১ কিলোমিটার দৌড়ে অংশ নেন পুরুষ ৬৪ জন ও নারী একজন। ১০ কিলোমিটারে পুরুষ ১৬৬ জন ও নারী দুজন। ৫ কিলোমিটারে পুরুষ ৬৪ জন ও নারী ১০ জন। ২ কিলোমিটার দৌড়ে ৪৩ জন শিশু অংশ নেয়। অংশগ্রহণকারী আরমান চৌধুরী ২১ কিলোমিটার দৌড় ১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ করেন। 

রানার্স কমিউনিটি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ‘শরীর সুস্থ রাখতে’ স্লোগান নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের প্রধান উদ্যোক্তা অলি আহাদ বলেন, দৌড়ের মাধ্যমে সুস্থ, সচেতন ও রোগমুক্ত নাগরিক গড়ে তোলাই তাদের লক্ষ্য।

শহরের শিমরাইলকান্দি তিতাস প্রথম সেতু এলাকার উত্তর পাশে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দিলারা আক্তার খান। অংশগ্রহণকারীদের জন্য শুভেচ্ছা স্মারক, সনদ, টি-শার্ট ও সকালের নাশতার ব্যবস্থা ছিল। বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান। অর্জনকারীদের ট্রফি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

এ আয়োজন বাস্তবায়নে ১৩টি প্রতিষ্ঠান সহায়তা দেয়। আয়োজনে কাজ করেন ৭০ জন স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতায় সহায়তা করে বিডি ক্লিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

1

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

2

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

3

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

4

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

5

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

6

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

7

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

8

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

9

অ্যাশেজে ক্যাচ হাতছাড়া, ইংল্যান্ড দিয়েছে ৫০০ রান

10

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাসনিম জারা

11

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

12

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

13

হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা, হৃদযন্ত্রে বসানো হলো দ

14

দুবাইয়ে বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা

15

বিটকয়েনের দামে ব্যাপক পতন

16

৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

17

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

18

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

19

নাজমুলকে পরিচালক পদ বাদ দিতে না পারার কারন গুলো

20