NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্সেনাল হারাল পয়েন্ট

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আবারও হোঁচট খেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অল রেডরা। লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে গোল শুন্য ড্র করেছে গানাররা। অপরদিকে, বুন্দেসলিগায় লাইপজিগকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলের বড় জয় পেয়েছে বাভারিয়ানরা।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যাচ ড্র করেছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ড্র করল তারা।

ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এসে হতাশ হতে হয়েছে মিকেল আর্তেতার দলকে। পুরো ম্যাচে ১৫ বার গোলের চেষ্টা করলেও মাত্র তিনটি শটই ছিল লক্ষ্যে, যার একটিও ফরেস্টের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। স্বাগতিক ফরেস্ট ছয়টি শট নিলেও আর্সেনালের গোলমুখে বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি।

এই ফলাফলে লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল আর্সেনাল। ২২ ম্যাচ শেষে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়াল ৫০। শীর্ষস্থান ধরে রাখলেও শিরোপা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের ফের কাছে টেনে নেওয়ার সুযোগ তৈরি হলো।

২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট সংগ্রহ করে, তবে একটি ম্যাচ কম খেলেই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা। 

অন্যদিকে বার্নলির বিপক্ষে  ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চারে আছে। এক পয়েন্ট কম নিয়ে তালিকার পরের অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারে তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

1

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

2

বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেন গোলকিপার উনাই সিমন

3

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

4

২০২৬ সালে কোনো মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীর

5

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

6

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী

7

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

8

অধিভুক্ত কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশ

9

নয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

10

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

11

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

12

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রম

13

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

14

চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে আলোচনায় মইনুল ইসলাম সরকার

15

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

16

মার্কিন নাগরিকদের এই মুর্হূতে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

17

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

18

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

19

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

20