NNTV
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা ঘরোয়া-অভিষেক শর্মার ব্যাট হাসতেই থাকে। ছক্কা মারাকে রীতিমতো ছেলেখেলা বানিয়ে ফেলেছেন এই টপঅর্ডার। এক সপ্তাহ আগে হায়দরাবাদে অনুষ্ঠিত বাংলার বিপক্ষে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

ওই ম্যাচে এক বছরে ১০০ টি-টোয়েন্টি ছয় মারার রেকর্ড গড়েন তিনি। যা কোনো ভারতীয় ব্যাটারের একমাত্র কীর্তি। সপ্তাহখানেকের ব্যবধানে ছয়ের আরও দুটি রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার।

গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে ১১৮ রানের লক্ষ্যে নেমে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তিনটি করে চার ও ছয় মারেন তিনি। টি-টোয়েন্টিতে ২৯৭ ছয় নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় ওপেনার। তারপর তিন ছক্কায় ঢুকে গেলেন ৩০০-এর মাইলফলকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম এই কীর্তি গড়ার রেকর্ড এখন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। ১৬৩ ইনিংসে এসেছে এই ৩০০ ছক্কা। টি-টোয়েন্টিতে ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরে আগের রেকর্ড ছিল লোকেশ রাহুলের। 

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা রোহিত শর্মার। ৪৬৩ ইনিংসে ৫৪৭ ছক্কা মেরেছেন তিনি। ৪১৪ ইনিংসে ৪৩৫ ছক্কায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদব চারশ ছক্কা থেকে পাঁচটি দূরে, ৩৪৫ ইনিংস খেলেছেন তিনি। ৩০০ এর বেশি ছক্কা মারা অন্য ভারতীয়রা হলেন সাঞ্জু স্যামসন (৩৬৮), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), লোকেশ রাহুল (৩৩২), সুরেশ রায়না (৩২৫) ও হার্দিক পান্ডিয়া (৩০৮)। সবশেষ সংযোজন হলেন অভিষেক।

ধর্মশালায় আরেকটি নজির তৈরি করেছেন অভিষেক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচে প্রথম বলে ছক্কা মেরেছেন তিনি। এদিন লুঙ্গি এনগিডির প্রথম বলে ছয় হাঁকান অভিষেক। এর আগে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে প্রথম বলে ছক্কা মেরেছিলেন তিনি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথমবার প্রথম বলে ছক্কা মারার কীর্তি রোহিতের। এছাড়া যশস্বী জয়সওয়াল ও স্যামসনও প্রথম বলে ছক্কা মেরেছিলেন। তবে অভিষেকের মতো সর্বাধিক তিনবার এই কীর্তি আর কোনো ভারতীয় ব্যাটারের নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার হ্রাসে সম্মতি

1

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

2

বাগেরহাটে গ্রেফতার হয়েছে তাঁতীলীগ নেতা

3

অনিয়ন্ত্রত অর্থনীতি সচল করার পরীক্ষা

4

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

5

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

8

যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ,এসেছে ট্রা

9

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

10

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

11

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জন অভিযুক্ত

12

তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

13

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

14

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

15

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

16

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসেছেন জুবাইদা রহমান

17

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

18

আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

19

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

20