NNTV
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি নিয়ে শান্ত–মুশফিকরা

রাজশাহীতে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন শান্ত-মুশফিকরা। এ সময় ক্রিকেটপ্রেমী রাজশাহীর মানুষ তাঁদের বরণ করে নেন।

বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে আজ সোমবার সকালে রাজশাহীতে আসে দল রাজশাহী ওয়ারিয়র্স। সকাল সাড়ে ১০টার দিকে ক্রিকেটাররা রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে এসে পৌঁছান। আগে থেকেই অপেক্ষায় ছিল ছাদখোলা বাস। ক্রিকেটাররা বিপিএল ট্রফি নিয়ে সেই বাসে ওঠেন। এরপর পুলিশের নিরাপত্তায় বাসটিকে শহরের দিকে নিয়ে যাওয়া হয়। বাসের সামনে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপের কর্মকর্তারা। এ ছাড়া বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী মোটরসাইকেল নিয়ে বাসটি ঘিরে ছিলেন। তাঁদের হাতে হাতে ছিল ‘গর্বের জয়, বীরের শহর’, ‘জয় এসেছে কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। আর ছাদখোলা বাসের সামনে লেখা ছিল, ‘কাপ আইসেছে বাড়িতে’।

ক্রিকেটারদের নিয়ে ছাদখোলা বাসটি বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমানচত্বর, রুয়েট ফ্লাইওভার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের বরণ করে নেন ফুল ছিটিয়ে। অনেকে তাঁদের পরনের শার্ট, টি-শার্ট কিংবা সোয়েটার খুলে দেন ক্রিকেটারদের দিকে। সেসবে অটোগ্রাফ দিয়ে ক্রিকেটাররা তা ফেরত দেন। মাঝে মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম বিপিএল ট্রফি উঁচু করে ধরেন। তখন বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বাসের ওপরেই নাচতে থাকেন শান্ত-মুশফিকেরা।

বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাসটি তালাইমারী-সাহেব বাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে যায়। সেখানেও শিক্ষার্থীরা বাসটি ঘিরে ধরে ক্রিকেটারদের সংবর্ধনা জানান। একই অবস্থা ছিল রাজশাহী কলেজের সামনেও। পরে বাসটি ক্রিকেটারদের নিয়ে শহরের লক্ষ্মীপুর ঘুরে দড়িখড়বোনা-রেলগেট-আমচত্বর হয়ে পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে যায়। ছাদখোলা বাসে ক্রিকেটাররা শহর প্রদক্ষিণের সময় পথে পথে বহু মানুষ হাত উঁচিয়ে তাঁদের সংবর্ধনা জানান। অনেকে ক্রিকেটারদের সঙ্গে দূর থেকেই সেলফি তুলে মুহূর্তটি ধরে রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

1

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

2

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

3

দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

4

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

5

ঢাকায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

6

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ

7

অবশেষে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

8

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

9

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

10

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

11

বড়পর্দায় আবারও ফিরছে আরিয়ান ভৌমিক

12

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

13

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

14

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

15

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

16

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

17

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

18

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

19

সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

20