NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে চান ফিফা সভাপতি

বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলো ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে রেখেছিলো ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ফিফা ও উয়েফার সকল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ রয়েছে রাশিয়ার ক্লাব ও জাতীয় দল। রাশিয়ার এই নিষেধাজ্ঞার ন্যায্যতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন শুরু হয়। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতেও  রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান বলেন, 'এই নিষেধাজ্ঞা কোনো সুফল বয়ে আনেনি, বরং এটি আরও বেশি হতাশা ও ঘৃণা তৈরি করেছে। রাশিয়ার ছেলে-মেয়েরা যদি ইউরোপের অন্যান্য অংশে ফুটবল খেলার সুযোগ পায়, তবে সেটি ইতিবাচক ভূমিকা রাখবে।'

রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের জন্য কোনো দেশের ওপর ফুটবলীয় নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয় উল্লেখ করে ইনফান্তিনো বলেন, 'ফুটবলের মাধ্যমে সম্পর্কের পথগুলো খোলা রাখা প্রয়োজন।'

এ দিকে ফিফা সভাপতির এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী মাটভি বিডনি। বিষয়টিকে 'অকাণ্ডজ্ঞানহীন' ও 'শিশুসুলভ' আখ্যা দিয়ে তিনি বলেন, 'তারা ফুটবলকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, যেখানে প্রতিনিয়ত শিশুরা প্রাণ হারাচ্ছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

নির্বাচনে ভোট ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ

3

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

6

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৬ ফেব্রুয়ার

7

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

8

গুরুতর অসুস্থ কারিনাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান

9

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

10

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

11

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

12

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যা

13

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

14

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

15

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

16

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

17

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

18

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

19

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

20