NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা, ক্রিকেটারকে তলব

ভারতের জম্মু ও কাশ্মীরের একটি টুর্নামেন্টে ব্যাটিংয়ের সময় হেলমেটে ফিলিস্তিনের পতাকা ব্যবহার করায় স্থানীয় ক্রিকেটার ফুরকান ভাটকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ।

জে অ্যান্ড কে চ্যাম্পিয়নস লিগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই ঘটনা ঘটে। জম্মু ট্রেলব্লেজার্সের বিপক্ষে জেকে ১১ দলের প্রতিনিধিত্ব করেন ফুরকান। ম্যাচ চলাকালে তার হেলমেটে ফিলিস্তিনের পতাকা সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

এই ঘটনায় জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ) এক বিবৃতিতে জানায়, এই টুর্নামেন্টের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। 

সংস্থাটি জানায়, জে অ্যান্ড কে চ্যাম্পিয়নস লিগ তাদের স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয় এবং এতে অংশ নেওয়া খেলোয়াড়রাও জেকেসিএর নিবন্ধিত নন।

এই ঘটনায় টুর্নামেন্টের আয়োজক জাহিদ ভাটকেও তলব করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরে আয়োজিত দ্বিতীয় বেসরকারি ক্রিকেট টুর্নামেন্ট এটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমিরেটসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির মেয়াদ বাড়াল আর্সেনাল

1

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

2

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

3

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

4

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

5

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

6

আগামী ২৬ জুন চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

7

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

8

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

9

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

10

মার্কিন পরমাণু সুরক্ষাবলয় দুর্বল হয়ে পড়ছে, ঝুঁকি বাড়ছে বিশ্ব

11

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

12

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

15

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

16

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

17

বিশ্ববাজারে আবারও তেলের দামে বড় পতন

18

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

19

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

20